চূড়ান্ত হলো ৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
অস্কার প্রেমীদের জন্য বড় ঘোষণা নিয়ে এলো অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ‘ভ্যারাইটি’-র প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ৯৯ ও ১০০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ৯৯তম অস্কারের আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৪ মার্চ। এর পরের বছর অর্থাৎ ২০২৮ সালে অস্কারের শততম আসর বসবে মার্চের ৫ তারিখে। দুটি অনুষ্ঠানই হলিউডের ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচারিত হবে। বিশ্বের ২০০টিরও বেশি অঞ্চলে এটি সরাসরি সম্প্রচার করা হবে।
এবারের ঘোষণার সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সম্প্রচার মাধ্যম এবং ভেন্যু পরিবর্তন। ২০২৯ সাল থেকে অস্কার আর এবিসি চ্যানেলে দেখা যাবে না; দীর্ঘদিনের এই যাত্রা শেষ করে সম্প্রচার চলে যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে।
এছাড়া ২০২৯ সাল থেকে পরবর্তী এক দশকের জন্য অনুষ্ঠানটি ডলবি থিয়েটার থেকে সরিয়ে পিকক থিয়েটারে স্থানান্তর করার বিষয়টিও নিশ্চিত করেছে অ্যাকাডেমি।
অবশ্য অস্কার হাতছাড়া হলেও এবিসি তাদের বড় ইভেন্টের তালিকায় নতুন সংযোজন এনেছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে তারা গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং সুপার বোল ৬১ সম্প্রচার করবে।
উল্লেখ্য, সর্বশেষ অস্কারে দর্শক সংখ্যা ছিলো প্রায় ১৭.৮৬ মিলিয়ন, যা আগের বছরের ১৯.৭ মিলিয়নের তুলনায় কিছুটা কম। আসন্ন এই দুটি আসরের জন্য সঞ্চালকের নাম এখনো ঘোষণা করা হয়নি।
সূত্র: এনডিটিভি।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










